চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৌদ্ধ  ধর্মীয় গুরু হত্যা ও হামলার প্রতিবাদে  বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি :    |    ০২:৫৭ পিএম, ২০২২-০২-০৬

বৌদ্ধ  ধর্মীয় গুরু হত্যা ও হামলার প্রতিবাদে  বান্দরবানে মানববন্ধন

খাগড়াছড়ির ঘুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারাধ্যক্ষ বিশুদ্ধা মহাথেরকে হত্যা ও চট্টগ্রামের বায়েজিদ এলাকার জুন্ম জাদিগান বৌদ্ধ বিহারাধ্যক্ষ জ্ঞানজোতি ভিক্ষুকে হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বান্দরবান সদরস্থ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বান্দরবান জেলা পার্বত্য  ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত পঞঞানন্দন মহাথের, সাধারণ সম্পাদক ভদন্ত তেজপ্রিয়, দি ওয়ার্ল্ড বুদ্ধ সাসনা  সেবক সংঘ মহাথের ভদন্ত গুন বন্দনা , রুমা উপজেলা শাখা পার্বত্য ভিক্ষু পরিষদ মহাথের ভদন্ত নাইন্দিয়া,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতি সদস্য কোদ পঞঞা দীপা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি অংসিউ মারমাসহ ১০টি বৌদ্ধ ধর্মীয় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা গত ৩০ জানুয়ারি খাগড়াছড়ির ঘুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারাধ্যক্ষ বিশুদ্ধা মহাথেরকে নিষ্ঠুর ভাবে কুপিয়ে হত্যা ও চট্টগ্রামের বায়েজিদ এলাকার জুন্ম জাদিগান বৌদ্ধ বিহারাধ্যক্ষ জ্ঞানজোতি
ভিক্ষুকে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওয়াতায় এনে শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন ,বিগত সময়ে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ ধর্মীয় গুরুদের উপর পরিকল্পিতভাবে উগ্রবাদীদের বারংবার হামলার কারনে বৌদ্ধ জাতিকে শঙ্কিত ও আরক্ষিত করে তুলেছে। এপর্যন্ত যতগুলো বৌদ্ধ ভিক্ষু হত্যা ও বৌদ্ধ বিহারের উপর হামলা হয়েছিল তার সুষ্ট তদন্ত কিংবা সুবিচার  হয়নি।তাই যথাযত আইন প্রয়োগ ও কার্যকারী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।
পরে মানববন্ধন শেষে নিরপেক্ষ তদন্ত পূর্বক দোষীদের শাস্থি,বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মীয় গুরুদের নিরাপত্তা নিশ্চিতসহ ৩ দফা দাবি জানিয়ে বান্দরবান জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

প্রসঙ্গত ত্রিম বিশুদ্ধা মহাথের, পিতা রিপ্রু মগ খাগড়াছিড়ির গুগড়াছড়ি এলাকার বাসিন্দা ছিলেন।৩০ জানুয়ারি গুগড়াছড়ি ধর্মসু বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করেছিল তাকে। 


 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর